মাইলস্টোন ট্রাজেডিতে নি/হত উক্যছাই মারমার পরিবারে-

তারেক রহমানের শোক সমবেদনা পৌঁছে দিলেন দীপেন দেওয়ান

fec-image

উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নি/হত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার মেধাবী শিক্ষার্থী উক্যছাই মারমার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা পৌঁছে দিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

২৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায় নিহত উক্যছাই মারমার বাবার সাথে তাদের বাড়িতে গিয়ে তিনি দেখা করেন এবং শোক সমবেদনা জানান। নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় দীপেন দেওয়ানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুলহক মিলন, সাবেক সাধারণ সম্পাদক, চথোয়াইপ্রু মারমা, সহ সভাপতি ছকির আহম্মদ, সহসভাপতি সিদ্দিক মোল্লা, যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে ও রাজস্থলী কাপ্তাই উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

এ সময় এডভোকেট দীপেন দেওয়ান পাবর্ত্যনিউজকে বলেন, আমাদের নেতা তারেক রহমান নিহত উক্যছাই মারমার আত্নার শান্তি কামনা ও শোকাহত পরিবারের মাঝে শান্তনা সমবেদনা জ্ঞাপন করেছেন। জেলা ও উপজেলা বিএনপি সার্বক্ষণিক নিহতের পরিবারের পাশে থাকবে এবং খোঁজ-খবর নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন