পেকুয়ায় দুরন্ত ফুটবল এসোসিয়েশন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে হাসেম ফকির একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া ॥
পেকুয়ায় দুরন্ত ফুটবল এসোসিয়েশন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত ১৯ জুন বৃহষ্পতিবার বিকালে অনুষ্টিত শ্বাসরোদ্ধকর ফাইনাল টুর্ণামেন্টের দুই চির প্রতিদ্বন্ধি পেকুয়া বাজার হকার্স সমিতি ও হাসেম ফকির একাদশ মাঠে মোকাবেলা করে।।

সর্বশেষ ফাইনাল খেলা উপভোগ করা জন্য গোঁয়াখলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়ে ওই দিন আনুষ্টিত ফাইনাল কে প্রানবন্ত করে তুলে। খেলার নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথময়ার্ধের ১০ মিনিটের মাথায় হাসেম ফকির একাদশ এর খেলোয়াড়দের পক্ষে ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় হারুন এর দেওয়া গোলে হাসেম ফকির একাদশ ০-১ গোলে এগিয়ে যায়। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে পেকুয়া বাজার হকার্স সমিতির খেলোয়াড়রা। প্রথময়ার্ধের উভয় খেলোয়াড়দের টান টান উত্তেজনাপূর্ন খেলায় উভয়ের মাঝে আর কোন গোলের দেখা মিলেনি। ২য়ার্ধের ২০ মিনিটের মাথায় হাসেম ফকির এদাদশের প্রতিপক্ষ হকার্স সমিতি’র আনুকূলে কর্ণার কিক এর মাধ্যমে ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় একটি আচমকা সটে বল পাটিয়ে উভয়কে সমতায় নিয়ে আসে।

আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চললেও দ্বিতীয়ার্ধের খেলা শেষের রেফারী চুড়ান্ত বাাঁশি দেওয়ার আগ পর্যন্ত উভয় পক্ষে আর কোন গোলের দেখা পায়নি। খেলা শেষের দশ মিনিট পূর্বে হকার্স সমিতির খেলোয়াড়রা গোল পরিশোধ করলে মুহুর্তের মধ্যে দর্শকদের উল্ল¬াস দেখা দেয় । কিন্ত উভয় দলেই ০১-০১ গোলে অমিমাংসিত থেকে যায় ফাইনালের ফলাফল। এতে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুরন্ত ফুটবল এসোসিয়েশন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট /১২ এর পরিচালনা কমিটি খেলার নিস্পত্তি নিয়ে ওই সময় রেফারীর চুড়ান্ত সিদ্ধান্তে খেলা চলে আসে ট্রাইবেকারে। ট্রাইবেকারের উভয় পক্ষে ৫টি করে ফ্রি কিক নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এরই মধ্যে ০-১ গোলে পেকুয়া বাজার হকার্স সমিতি কে হারিয়ে হাসেম ফকির একাদশ চ্যাম্পিয়ান ট্রপি ছিনিয়ে নিতে সক্ষম হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আ.লীগ নেতা মোহাম্মদ বারেক। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম. দিদারুল করিম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আতিকুর রহমান চৌং, বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফরহাদুজ্জামান চৌং, আমিরুল খালেদ, জাহাঙ্গীর আলম, আমেরিকা মহি উদ্দিন প্রমূখ। এছাড়া জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ম্যা অব-দ্য ম্যাচ নির্বাাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক ওসমান। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আসিফ সাজ্জাদ চৌং,সহকারী হিসেবে ছিলেনআর্জিবুল তুহিন, ও তায়েফ হায়দার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন