বান্দরবানে ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা যুবক আটক

fec-image

বান্দরবানের ১৫ বছরের অপ্রাপ্ত বয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগে মো. শফিক(৩১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যাক্তি তিন সন্তানের বাবা বলে জানা গেছে।

সোমবার (২৬ জুন) দিবাগত রাতে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ২ নং কাইচতলী এলাকায় এই ঘটনাটি পর তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি কক্সবাজার পালংখালী রোহিঙ্গা ক্যাম্প এ থাকে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনাটি পর স্থানীয়রা যোগাযোগ করলে ঘটনাস্থল থেকে ধর্ষণ ব্যাক্তিকে আটক করেন। পরে সদর থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় ব্যাক্তি হাসান ও গ্রাম সর্দার জানান, দুইজনের প্রেম সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে । কিন্তু সেই যুবকের সব তথ্য জেনে যায় সেই নারী। পরে সেই ক্ষোভে অপ্রাপ্ত বয়স্ক নারীকে গলা ছুড়ি ঢেকিয়ে একাধিকবার ধর্ষণ করেন শফিক নামে এই ব্যাক্তি। স্থানীয়দের মাঝে জানাজানি হলে পুলিশকে খবর দেন।

আরো জানা যায়, তাছাড়া এই যুবক এর আগে দুইটি বিবাহ করেছেন। এ ব্যাপারে ইউপি সদস্য জসিমকে একাধিকবার যোগাযোগ করলেও তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি ইউপি সদস্য জসিম সাথে যোগাযোগ করেন।

বান্দরবান সদর থানা আমিনুর ইসলাম বলেন, ধর্ষককারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ধর্ষণ, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন