মাতামুহুরী নদীতে গোসলে নেমে প্রাণ গেল স্কুল ছাত্র আদর দাশের

fec-image

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরা বালিতে আটকে পড়ে আদর দাশ (১৩) নামের এক স্কুল  শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত স্কুল শিক্ষার্থী আদর দাশ চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের খোদারকুম হিন্দু পাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির ছাত্র।

সোমবার (১৮মে) দুপুরের দিকে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা পয়েন্টের মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে পাড়ার বন্ধুদের সাথে মাতামুহুরী নদীর বাঁশঘাটা পয়েন্টে গোসল করতে নামে স্কুল শিক্ষার্থী আদর। গোসল করার একপর্যায়ে নদীর মধ্যে চোরা বালিতে আটকে গিয়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর পরিবারে চলছে শোকের মাতম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন- মাতামুহুরী নদীতে গোসলে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

এদিকে, চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির স্কুল  শিক্ষার্থী আদর দাশ মাতামুহুরী নদীতে গোসলে নেমে তার অকাল প্রয়ানে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ও  সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন