আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়

রাজস্থলীতে খই খই মারমার পরিবারকে ঘর হস্তান্তর

fec-image

আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার জন্য রাঙামাটি জেলা প্রশাসন রাজস্থলী উপজেলার নিজ গ্রামে চুশাক পাড়ায় একটি আধা-পাকা ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর সরকারের উপহার হিসেবে এই ঘরটি আনুষ্ঠানিকভাবে তাঁর পরিবার কে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর পক্ষে রাজস্থলীতে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম হস্তান্তর করেছেন।

ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী দেশের অন্যতম সেরা টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা জীর্ণশীর্ণ ও বাঁশের বেড়ার ঘরে বসবাসকারী এই কৃতি ক্রীড়াবিদের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় তাঁকে একটি স্থায়ী ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আজ ৪ জুন বৃহস্পতিবার ঘরটি তার পরিবার কে বুঝাই দেওয়া হয়।

ইতিপূর্বে জেলা প্রশাসক নাজমা আশরাফী সরেজমিনে জায়গা পরিদর্শন করে ঘর নির্মাণের আশ্বাস দেন এবং নির্মাণের কাজ যথাযত ভাবে বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কে নির্দেশ প্রদান করেন। ঘর হস্তান্তর করার সময় কাপ্তাই খাদ্য বিভাগের ওসিএলএসডি পলাশ সহ স্থানীয় ইউপি মেম্বার ক্যাসাচিং মারমা, নুরুল আলম মেম্বার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন