আলীকদমে অজগর উদ্ধার : মাতামুহুরী রিজার্ভে অবমুক্ত

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারী পাড়া এলাকায় প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে লামা বনবিভাগের আওতাধীন মাতামুহুরি রেঞ্জ।

‎রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কৃষকরা সবজি ক্ষেতে কাজ করার সময় সাপটি দেখতে পান।

‎স্থানীয়রা জানান, ক্ষেতের চারপাশে দেওয়া জালের মধ্যে আটকে যায় অজগরটি। পরে কৃষকরা বনবিভাগে খবর দেন। খবর পেয়ে লামা বনবিভাগের মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিনের নির্দেশনায় বিট কর্মকর্তা মো. রনি পারভেজ’র নেতৃীত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

‎মাতামুহুরী রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মো. রনি পারভেজ জানায়, উদ্ধার অজগরটি সুস্থ আছে এবং নিরাপদে মাতামুহুরি রিজার্ভ এলাকার তুলাতলি সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

‎লামা বনবিভাগীয় কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, “স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। অজগরটি সুস্থ আছে এবং এটিকে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন