কুতুব‌দিয়ায় বাল‌্য বি‌য়ে বন্ধ, অভিভাবকদের মুচলেকা

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় গোপন সংবা‌দে বাল‌্য বি‌য়ে বন্ধ কর‌লেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাকিব উল আলম। র‌বিবার (৩ মে) দক্ষিণ ধূরুং ইউ‌নিয়‌নে জেলে পাড়ায় বাল্যবিয়ের আ‌য়োজন করা হ‌য়ে‌ছিল।

জানা যায়, দক্ষিণ ধুরুং ৮নং ওয়ার্ডের হরি দাশের পুত্র সিকেল দাশ (১৮) এবং একই এলাকার কৃষ্ণ পদ দাশের কন্যা অতিথি দাশের (১৪) সাথে বাল্য বিয়ের তা‌রিখ ছিল র‌বিবার। বরযাত্রী খেতে আসার খবর পে‌য়ে নির্বা‌হী অ‌ফিসার অফিসের প্রতি‌নি‌ধি পাঠি‌য়ে বর-ক‌নের পিতা মা‌তা‌কে ডে‌কে আ‌নেন নিজ কার্যাল‌য়ে।

প‌রে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বি‌য়ে না দেয়ার শ‌র্তে কনের মা মমিতা বালা দাশ এবং বরের বাবা হরি দাশ থে‌কে লি‌খিত মুচ‌লেকা নি‌য়ে বিয়ে স্থগিত করেন ভারপ্রাপ্ত নির্বা‌হি কর্মকর্তা মো. সা‌কিব উল আলম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন