চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

fec-image

বৈরি আবহাওয়া ও চারদিনের টানা ভারিবর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্তবস্থায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে পাহাড়ধসের এ ঘটনাটি ঘটে।

নিহত একজনের নাম রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মো: কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপরজন হলেন মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা দুইজনেই সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছালেকুজ্জামান বলেন, টানা ভারিবর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকে পড়ে গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর ঘটে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। এ ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন দেলোয়ার বলেন, পাহাড় ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বিগত পাঁচদিন ধরে পাহাড়ধস ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাইকিং করাও হয়েছিল। এটি খুবই অনাকাঙ্কিত একটি ঘটনা। নিহতের নাম ও পরিচয় সংগ্রহ করে জেলা প্রশাসনের কাছে বার্তা প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন