টেকনাফে একাধিক মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

fec-image

টেকনাফ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা দু’জনই একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মৃত আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য নুরুল হুদা (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের হাবির ছড়া ১নং ওয়ার্ডের বাসিন্দার মৃত কবির আহমদের ছেলে রশিদ মিয়া (৩৫)।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় কক্সবাজার জেলা (বিশেষ শাখা)–এর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একই দিন রাত ২টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারীর তালিকাভুক্ত অন্যতম ব্যক্তি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুল হুদাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা, অপহরণসহ খুনের ১টি মামলা, ৩টি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা, মানিলন্ডারিং এর ১টি মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৪টি মামলা এবং নাশকতা ও বিস্ফোরক আইনের ২টি মামলা অন্তর্ভুক্ত।

অপরদিকে, ১২ নভেম্বর ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাবির ছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য যুবলীগ নেতা রশিদ মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক, মানব পাচার এবং মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর এর নেতৃত্বে তাঁদের গ্রেফতার করেছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন