টেকনাফে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস, দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে বিজিবির সদস্যদের দেখতে পেয়ে পাচারকারিদের ফেলে পালানো ইজিবাইক থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার ( ২ জুলাই) ভোর ৪ টা দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গুলির একটি চালান পাচারের খবরে বিজিবির সদস্যরা একটি বিশেষ অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ইজিবাইকযোগে সাবরাং বাজার হতে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ইজিবাইকটি সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

“ পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ আইস। এসময় ইজিবাইকটির ছাদের ভেতরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ১ টি জি-৩ রাইফেল, ১ টি দেশীয় তৈরী বন্দুক, ১ টি ম্যাগাজিন ও ১৩ টি গুলি। “

তিনি জানান, উদ্ধার করা মাদক, অস্ত্র ও গুলির চালান পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার বিজিবির তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

উদ্ধার করা মাদক, অস্ত্র ও গুলি টেকনাফ থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান, লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন