দীঘিনালায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

Al-Amin-Final-PDF-File
 মো. আল আমিন, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়  দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা ২০১৩ অনুষ্ঠিত হয় ¬। এতে উপজেলার ৪টি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে। বিতর্কের প্রধান বিষয় ছিল দূর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তরুনদের ভূমিকা একমাত্র ভরসা । উপজেলা দূর্নীতি প্রতিরোধ বিষয়ক কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে  এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার  র্কাযালয়ের  আয়োজনে আজ (মঙ্গল বার) উপজেলা শিল্পকলা একাডেমিতে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি নবকমল চাকমা সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী  কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল, বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের শ্রী রাজীব ত্রিপুরা, প্রথম পর্যায়ে বিতর্কের অংশ নেয় দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় বনাম উদাল বাগান উচ্চ বিদ্যালয় ও দ্বীতিয় পর্যায়ে অংশ নেয় ছোট মেরুং উচ্চ বিদ্যালয় বনাম বাবুছড়া উচ্চ বিদ্যালয়। চুড়ান্ত পর্যায়ে অংশ নেয়  ছোট মেরুং উচ্চ বিদ্যালয় বনাম বাবুছড়া উচ্চ বিদ্যালয়। বহু যুক্তি খন্ডনের পর বিচারকদের চুড়ান্ত রায়ে বিজয়ী হয় ছোট মেরুং উচ্চ বিদ্যালয়।

এতে মডারেটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ ইসমাইল। বিচারক হিসাবে ছিলেন রঞ্জন কুমার  প্রধান শিক্ষক দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, দেবপ্রিয় বড়–য়া প্রধান শিক্ষক  হাচিন সন পুর উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন