নানার বা‌ড়ি এ‌সে নি‌খোঁজ শিশুর লাশ মিলল গ‌র্তে

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় নানার বা‌ড়ি বেড়া‌তে এ‌সে নি‌খোঁজের ১দিন পর শিশুর লাশ‌ মিলল পা‌নির গ‌র্তে। শ‌নিবার (২ মে) দুপু‌রে উপ‌জেলা আলী আকবর ডেইল হায়দর পাড়‌ায় এই ঘটনা ঘ‌টে।

শিশু‌টির চাচা সো‌হেল জানান, ম‌হেশখালীর বা‌সিন্দা আকতার হো‌সে‌সের শিশু পুত্র আবরার হোছাইন (২) আলী আকবর ডেইল হায়দর পাড়ায় নানা এখলা‌ছের বা‌ড়ি‌তে বেড়া‌তে এ‌সে শুক্রবার দুপুর একটার দি‌কে নি‌খোঁজ হয়।
বিষয়‌টি থানায় জি‌ডি ক‌রে বিকা‌লে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। শ‌নিবার দুপুর ১টার দি‌কে বা‌ড়ির পা‌শে নলকু‌পের প‌রিত‌্যক্ত জ‌মে থাকা পা‌নির গ‌র্তে শিশু‌টি মৃত পাওয়া যায়।

থানার ও‌সি (তদন্ত) ফারুক আহ‌মেদ ব‌লেন, নিখোঁজ শিশু‌টি উদ্ধা‌রের খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়ায়, শিশুর লাশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন