পাহাড়ের সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে : সিভিল সার্জন

fec-image

দুর্গম পাহাড়ি অঞ্চল, সীমিত যোগাযোগ ব্যবস্থা এবং প্রত্যন্ত এলাকার বসতি এসব কারণে বান্দরবানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সেসব চ্যালেঞ্জ অতিক্রম করে জেলার ৭৪৮ টি কেন্দ্রে সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।

রবিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালায় এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

সিভিল সার্জন শাহীন বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় অনেক স্থানে পৌঁছাতে দীর্ঘ সময় হাঁটতে হয়, কোথাও নৌপথে যেতে হয়। ফলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবুও কোনো শিশু যাতে এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করে প্রতিটি ঘরে ঘরে শিশুদেরকে ক্যাপসুল খাওয়ানো আওতায় নিয়ে আসবে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এবারের ক্যাম্পেইনে জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৪৫৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৭ হাজার ২৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ৭৪৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সভায় অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়। এতে শিশুদের অপুষ্টি, রাতকানা এবং বিভিন্ন সংক্রমণজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন