Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাইশারীতে জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

Untitled-1 copy

আব্দুল হামিদ:
বান্দরবানের বাইশারীতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ২টার সময় বাইশারীস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মাস্টার ক্যউচিং চাক, আওয়ামীলীগ সহ সভাপতি শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মংশৈ প্রু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী ,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো:আলম, আওয়ামীলীগ নেতা আজগর আলী, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, আওয়ামীলীগ নেতা:মাওলানা আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা মো:ইমরান প্রমুখ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য মাষ্টার ক্যউচিং চাক উপস্থিতিদের মাঝে বলেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের তত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আগামীতে আরো বিতরণ করা হবে।

২৯ শে জুলাই দুপুর ২টার সময় বাইশারী ইউনিয়নে বন্যা কবলিত দুইশ’ পঞ্চাশ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে সর্বমোট ২.৫ মেট্রিক টন চাউল বিতরণ শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন