রাঙ্গামাটির দুর্গম এলাকায় বিজিবি’র সেলাইমেশিন ও ঢেউটিন বিতরণ

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নিউলংকর এলাকায় স্থানীয় পাহাড়ি গ্রামবাসীদের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

রোববার ( ১ মে) দুপুরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী এর পক্ষে এসব সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন বিজিবি’র নিউলংকর ক্যাম্প কমান্ডার।

এ সময় স্থানীয় মিন্টু চাকমাকে একটি সেলাই মেশিন,  বিরবাহু চাকমাকে বেটারিসহ সোলার প্যানেল, অনিল চাকমা ও আপন চাকমাকে তিন বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।

২৭ বিজিব’র জোন কমান্ডার বলেন, বিজিবির জনকল্যাণমুখী নিয়মিত কাজের অংশ হিসেবে এসব বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঢেউটিন, বিজিবি, বিজিবি’র সেলাইমেশিন ও ঢেউটিন বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন