রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

fec-image

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিম কলোনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— একই এলাকার বাসিন্দা আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার তিন বছর বয়সী কন্যা মোহছেনা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বন্য হাতির একটি দল লোকালয়ে প্রবেশ করে আব্দুল করিম কলোনিতে হামলা চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা মা ও মেয়ের ওপর হাতির দলটি আক্রমণ করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বাবুল জানান, হাতির দলটি হঠাৎ করেই কলোনিতে ঢুকে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, বন্য হাতি, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন