শহীদ মিনারে ফুল দিলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, ভিডিও ভাইরালের পর আটক ১


কক্সবাজারে ঈদগাঁওয়ে ২১ ফেব্রুয়ারি (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঈদগাহ রশিদ আহমদ কলেজ শহীদ মিনারে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি দল পুষ্পমাল্য অর্পণ করেন। পরে এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনার পর ভোররাতে ঈদগাঁও পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সোহেল সরওয়ার বিজয়কে আটক করে।
আটক ছাত্র লীগ কর্মী ঈদগাঁও ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য নুরুল কবির প্রকাশ গম ভাইয়ের ছেলে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত ইতিপূর্বে তার পিতা নুরুল ইসলাম গম ভাইও গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়।

















