সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত

fec-image

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমার তেলিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক। আহত হয়েছেন অন্তত ১২ জন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের চারজনের নাম–পরিচয় জানা গেছে। ‌ তাঁরা হলেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) ও সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।

আহত কয়েকজন জানান, পিকআপে করে একটি ভবনে ঢালাই কাজের জন্য সিলেটের আম্বরখানা থেকে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। পিকআপে তাঁরা ২০ জন নির্মাণ শ্রমিক ছিলেন। সঙ্গে ছিল ঢালাই মেশিনও। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা সবাই ছিটকে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল জানান, ট্রাক ও পিকআপ ঘটনাস্থলেই আছে। এগুলো জব্দ করা হচ্ছে।

সিলেট মহানগর পু‌লিশে‌র অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তি‌নি জানান, হতাহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজের মর্গে রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, সড়ক দুর্ঘটনা, সিলেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন