‘অপদার্থ হোম মিনিস্টার’

fec-image

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তাকে ‘অপদার্থ হোম মিনিস্টার’ আখ্যা দিয়ে তিনি বলেন, এত বাজে হোম মিনিস্টার আমি জীবনে কখনো দেখিনি।

মমতা আরও বলেন, অমিত শাহ একজন স্বৈরাচারী ও দুরাচারী। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। প্রধানমন্ত্রীও নিয়ন্ত্রণ করেন না। আমার সন্দেহ রয়েছে- প্রধানমন্ত্রীকেও তিনি নিয়ন্ত্রণ করেন। আর দেশটাকেও তিনি নিয়ন্ত্রণ করছেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, তবে সে দেশের কী হতে পারে?

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মমতা ব্যানার্জি। এসময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিজেপিকে শূন্য করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন