বান্দরবন রিজিয়নের উদ্যোগে

আলীকদমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে ফুটবল খেলা

fec-image

আলীকদম উপজেলায় ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবন রিজিয়নের উদ্যোগে এবং ১৬ ইবি-এর আয়োজনে সেনা রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট ) বিকেলে ৪টায় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ একাদশ বনাম আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশ-এর সাথে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ বনাম আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশের ফাইনাল খেলা ০-১ গোলে বিজয় লাভ করে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশ।

‎উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ এবং ৪নং কুরুকপাতা ইউনিয়ন একাদশ। উক্ত টুর্নামেন্টে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নামে মোট চারটি দল অংশ নেবে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

‎আলীকদম উপজেলায় ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবন রিজিয়নের উদ্যোগে এবং ১৬ ইবি এর আয়োজনে সেনা রিজিয়ন ফুটবল কাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল সৈয়দ আতিকুল করিম পিএসসি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মেজর আনোয়ারুল ইসলাম পিএসসি। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম, আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি মির্জা জহির উদ্দিন, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,

আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ দর্শনার্থীরা খেলা উপভোগ করেন।

‎উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নামে মোট চারটি দল অংশ গ্রহণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন