উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

fec-image

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) সিরাজ আমীন।

নিহত নুর মোহাম্মদ (৩০) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের আবু ছৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি ( কমিউনিটি নেতা )।

স্থানীয়দের বরাতে সিরাজ আমীন বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের জনৈক মোজাম্মেল হকের মুদির দোকান থেকে নুর মোহাম্মদ নিজের ঘরে ফিরছিল। পথিমধ্যে তিনি জনৈক তৈয়বের ঘরে সামনে পৌঁছলে অন্ধকারের মধ্যে অজ্ঞাত ৪/৫ জন দূর্বৃত্ত ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রাতে তারাবীর নামাজ শেষে স্থানীয়রা পথিমধ্যে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।
“নিহতের শরীরে মুখে ও গলায় কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। “
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, “ গত বছর রমজান মাসেও একদল দুর্বৃত্ত নুর মোহাম্মদের উপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে। “

তারপরও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান, মো. সিরাজ আমীন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন