উৎসবমুখর পরিবেশে রাঙামাটির সাইক্লোন ব্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গানের তালে তালে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে রাঙামাটির স্থানীয় সাইক্লোন ব্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সন্ধ্যায় ব্যান্ড দলটির উদ্যোগে রাঙামাটির আসামবস্তী সরকারী প্রার্থমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাঙামাটির চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি স্থানীয় বার্তা সংস্থা সিএইটি নিউজ টুয়েন্টি ফোর সম্পাদক ও সাবেক প্রেস ক্লাবের সভাপতি এস,এম শামসুল আলম, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা, আসামবস্তী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিন্টু মারমা, সাইক্লোন ব্যান্ডে লিডার জিকো মারমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, পার্বত্যাঞ্চলে সঙ্গীত শিল্পীরা পাহাড়ের বৈচিত্র ধরে রেখেছে। তাদের গান ও সুরের তালে তালে মাতিয়ে রেখেছে পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংষ্কৃতি। কিন্তু সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারছে না। তাই এ তরুণ শিল্পীদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে সঙ্গীত পর্বে ভাষার মাসের প্রতি শ্রদ্ধা রেখে শুরুতেই ‘আমার ভাইয়ের শক্তে রাঙানো একুশ ফেব্রুয়ারী’ গানটি দিয়েই সঙ্গীতানুষ্ঠানের শুরু হয়। এপর নিজের লেখা ও সুরের গানগুলোসহ চাকমা ও বাংলাগান গেয়ে হাজারো দর্শককে মাতিয়ে রাখে সাইক্লোন ব্যান্ড দল।
এসময় গান পরিবেশ করেন ব্যান্ড লিডার জিকো মারমা ও রাঙামাটির সঙ্গীত শিল্পী লাভলী আসাম, কিরিউ মারমা, প্রিয়া বড়ুয়া, লিটন শীল ও সাংবাদিক মিল্টন বাহাদুর।


















