কুতুব‌দিয়ায় ভাঙা বাঁধ দি‌য়ে লোনা পা‌নি ফের লোকাল‌য়ে

fec-image

অ‌তি‌রিক্ত জোয়ার বৃ‌দ্ধি ও দমকা বাতা‌সের ফ‌লে কক্সবাজা‌রের কুতুব‌দিয়ার আলী আকবর ডেই‌লে লোকাল‌য়ে সাগ‌রের পা‌নি ঢু‌কে‌ছে। থে‌মে থে‌মে বৃ‌ষ্টি ,আস্বাভা‌কি জোয়ার বে‌ড়ে শুক্রবার দুপু‌রের পর পা‌নি ঢো‌কে ব‌লে স্থানীয় জা‌নিয়ে‌ছেন।

আলী আকবর ডেইল ইউ‌পির প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার জানান, হঠাৎ জোয়া‌রের পা‌নি বে‌ড়ে যায়। একই সা‌থে সাগ‌রে সতর্ক সং‌কেত, আক‌ষ্মিক বাতাস বৃ‌দ্ধি পে‌য়ে ঢেউ‌য়ে বায়ু বিদ্যুৎ, তে‌লি পাড়া, কা‌জির পাড়া, স‌ন্দী‌পি পাড়ায় ভাঙা বে‌ড়িবাঁধ দি‌য়ে সহ‌জেই সাগ‌রের পা‌নি বে‌ড়িবাঁ‌ধের পা‌শে থাকা বা‌ড়ি-ঘ‌রে ঢু‌কে প‌ড়ে। দীর্ঘ‌দিন যাবৎ খোলা বাঁধ সংস্কা‌রে জরু‌রি কাজ বন্ধ থাকায়‌ ভোগা‌ন্তি বাড়‌ছেই সং‌শ্লিষ্ট গ্রামগু‌লো‌তে।

উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার ক্যথোয়াইপ্রু মারমা ব‌লেন, অ‌তি‌রিক্ত জোয়া‌রের পা‌নি বৃ‌দ্ধি ও বাতা‌সের প্রচন্ড ধাক্কায় ভাঙা বাঁধ দি‌য়ে ও সড়ক টপ‌কে‌ কিছু পা‌নি ভিত‌রে প্রবেশ ক‌রে‌ছে। প্রতি‌নিধি পা‌ঠি‌য়ে সং‌শ্লিষ্ট এলাকার প‌রি‌স্থি‌তির রি‌পোর্ট‌ তি‌নি পা‌ঠি‌য়ে‌ছেন ব‌লেও জানান‌ তি‌নি।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন