চকরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু : লা/শ উদ্ধার

fec-image

কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়াবাসা থেকে ফারসা মুবিন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফারসা মুবিন পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর পূর্বে উপজেলার মগনামা ইউনিয়নের কাঠমিস্ত্রী নাজেম উদ্দিনের সাথে প্রেম সম্পর্ক গড়ে বিয়ে করেন ফারসা মুবিনকে। এই দম্পতিচর ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে। তারা চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকায় দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় থাকতেন। কিন্তু, গতকাল সকালে নিহত গৃহবধু ফারসা মুবিনের বড় ভাই বিদেশ থেকে আসার খবর পেলে বাপের বাড়ি যান তিনি। এরপর গত রাতে বাড়িতে ফিরে মধ্যে রাতে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করেন। তবে এঘটনাকে স্থানীয়রা রহস্যজনক মৃত্যুও বলে ধারণা করছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পৌরসভার মোলভীরচর এলাকা থেকে ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধুর লা/শ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, পরিবারের সাথে অভিমান করে এ গৃহবধূ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন