পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে

চকরিয়ায় বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী আল আকসা জামে মসজিদ সংলগ্ন স্টেশন থেকে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে এ লিফলেট বিতরণ করা হয়।

উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাকারিয়া, সাবেক সভাপতি শেখ আহমদ, সাধারণ সম্পাদক মো. মুহিবুল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী,

সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সহসভাপতি শিব্বির আহমদ ও সিদ্দিক আহমদ, পৌরসভা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ। এছাড়া লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ,

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সাজ্জাদুল ইসলাম সুমন, সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুনসহ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন