ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় হোটেল রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ

fec-image

কক্সবাজারের চকরিয়ায় পৌরশহরে বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুটি রেস্টুরেন্টে অভিযানে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা ধরনের অনিয়ম দেখতে পায়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির মনির উদ্দিন আহমদ।

তিনি বলেন, চকরিয়া পৌরশহরের বেশকিছু নামি-দামি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় ধানসিঁড়ি রেষ্টুরেন্ট ও গ্রীন চিলি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখে জরিমানা করা হয়েছে।

ভোক্তা সাধারণের অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে রেস্টুরেন্টে অভিযান

পরিচালনা করেন। এসময় আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযুক্ত দুটি রেস্টুরেন্ট মালিকদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, অভিযানে ধানসিঁড়ি রেষ্টুরেন্টকে ২০ হাজার ও গ্রীনচিলি রেস্টুরেন্টকে ১০ হাজারা টাকা

অর্থদন্ড করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত রেস্টুরেন্ট গুলোকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও বিপননের ব্যবস্থা নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামীতে এসব হোটেল রেস্তোরাঁয় আদালতের অভিযান ও জেল-জরিমানা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন