টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

fec-image

টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ হাবিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৩ জুলাই) সকালে র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ সদর ইউপিস্থ ১নং ওয়ার্ডের অন্তর্গত হাবিরছড়া এলাকায় জৈনক ইসমাইলের বাড়িতে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে জৈনক ইসমাইলের বাড়ির ইয়াসিনের টিনের বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ ইয়াসিন ও কেফায়েত উল্লাহ নামে ২জন মাদক কারবারিকে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানকালীন সময়ে ধৃত আসামীদের সহযোগী আসামী দেলোয়ার হোসেন (২৮) উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারীরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাবিরছড়া ইসলাম মিয়া বাড়ির মোঃ ইসমাইলের ছেলে মোঃ ইয়াসিন (২৫) ও একই এলাকার ইসলাম মিয়ার ছেলে কেফায়েত উল্লাহ (২৪)।

তিনি আরো জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন