টেকনাফ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও মাদক ও মানবপাচার দমনে অঙ্গীকারবদ্ধ সম্প্রতি, টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ মাদক ও মানব পাচার চক্রের কয়েকজন সদস্যকে আটক হয়। বর্তমানে, চক্রটির সাথে জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে অধিনায়ক ২ বিজিবির পরিকল্পনা ও নেতৃত্বে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক,,
আজ ২১ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১৫১০ ঘটিকায়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি টহল দল লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আলীখাল ঘাটের কাছে কেওড়া বাগানের ভেতর দিয়ে দু’জন জেলেকে জাল হাতে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল তাদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা জাল ফেলে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়।
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অধিনায়কের নেতৃত্বে কয়েকটি অভিযান দল পৌঁছায় এবং জড়িতদের ধরতে আলীখাল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালায়। এ সময় পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ফেলে রাখা মাছ ধরার জালে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে বিশেষ কৌশলে মোড়ানো ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি’র সতর্ক সীমান্ত প্রহরা এবং নিবিড় গোয়েন্দা নজরদারির কারণে এই অভিযান সফল হলেও, জেলে বেশধারি মাদক পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, পাচারকারী চক্রের হোতাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে টেকনাফ ব্যাটালিয়ন।
বিজিবি সীমান্ত নিরাপত্তা, মাদক ও মানব পাচার রোধে অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

















