বাংলাদেশ সেনাবাহিনীর পুনরায় বিবৃতি

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই

fec-image

বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাহিনীটি। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেছে তারা।

৮ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ অবস্থান পুনরায় তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়, ‘একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।’

বাংলাদেশ সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে বাহিনীটি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইএসপিআর, ডাকসু, ডাকসু নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন