দীঘিনালায় সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকের উদ্যেগে স্বাস্থ্যমেলা

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা:
দীঘিনালায় সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সিএন্ডবি মাঠে অনুষ্ঠিত স্বাস্থ্যমেলায় সভাপতিত্ব করেন, সূর্যের হাসি কমিউনিটি সার্পোট গ্রুপের সভাপতি এবং ২নম্বর বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.মো. শহীদ হোসেন চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, সিভিল সার্জনের প্রতিনিধি, ডাঃ অনুতোষ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, এনএইচএসডিপি-বিসিসিপি পরিচালক একে এম শফিকুল ইসলাম, দেবাশীষ তালুকদার।

মেলায় স্বাস্থ্য সর্ম্পকিত স্টল দিয়ে সাজানো হয়। অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন