নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৫৬০০ ইয়াবা উদ্ধার

fec-image

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির মাদকবিরোধী অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে- এমন সংবাদে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় চিকনপাতা বাগান নামক স্থানে কৌশলে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পরপরই কাপড়ের ব্যাগ হাতে করে ১ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক ঘটনাস্থল তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন