পেকুয়ায় দন্ত চিকিৎসকের চেম্বারে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

fec-image

কক্সবাজারের পেকুয়ায় দন্ত চিকিৎসক সৈয়দ এম এ মূসার চেম্বারে ঝুলন্ত অবস্থায় শাখাওয়াত হোসেন (২০) নামের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারস্থ মুসার মালিকানাধীন কেয়া ডেন্টালে এ ঘটনা ঘটে।

নিহত শাখাওয়াত হোসেন টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইডার পাড়া এলাকার মৃত শফিউল্লাহর ছেলে ও কেয়া ডেন্টালের কর্মচারী।

জানা যায়, স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশ ক্লিনিকের সিসিটিভি ডিভাইস জব্দ করেছে। এ সময় কেয়া ডেন্টাল ক্লিনিকের মালিক ডেন্টিস্ট সৈয়দ এম এ মূসা চেম্বারে ছিলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মালিকের কাছ থেকে বাড়ীতে পাঠানোর জন্য শাখাওয়াত হোসেন ৪ হাজার টাকা চেয়েছিল। টাকা না পেয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

এ বিষয়ে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান। আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, এখনো কোন ক্লু পায়নি। তবে ক্লু উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, ঝুলন্ত লাশ উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন