বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বান্দরবানে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

fec-image

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পার্বত্য জেলা বান্দরবানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৬ ডিসেম্বর) পৃথক পৃথক ভাবে এই কর্মসূচি পালন করে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মীরা।

রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কাউন্সিলর অজিত কুমার দাশ, কেন্দ্রিয় ছাত্রলীগ নেত উসিংহাই রবিন বাহাদুর, আশীষ বড়ুয়া, সাইফুদ্দিন মো: হারুন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।

এদিকে একই দাবিতে বিকেলে জেলা যুবলীগ আহ্বায়ক কেলু মং মারমার নেতৃত্বে নাইক্ষ্যংছড়িতে এবং জেলা শ্রমিকলীগ সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপনের নেতৃত্বে বান্দরবান সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শ্রমিকলীগের কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু, বান্দরবান, ভাস্কর্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন