বাইশারীতে বর্নাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসব

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্নাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব শুরু করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার সময় বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ শুভ উদ্বোধন করা হয়। সহকারি শিক্ষক মোঃ বেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক চিংচালা চাক পরিচালনা কমিটিরসহ সভাপতি নুরুন্নবী অভিভাবক হাফছা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিদ্যায়ের প্রধান শিক্ষক আলহাজ কামাল হোছাইন।

বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ সকাল এগারোটার সময় বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান মোঃ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়।

এছাড়া পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাইশারী ইসলামী আদর্শ বালিকা মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালন ও বই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছান আলী, সহকারি প্রধান শিক্ষক আবু নছর, সহকারি প্রধান শিক্ষক হরিকান্ত দাশ।

অপরদিকে নারিচ বুনিয়া দাখিল মাদ্রাসায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়। সকাল সাড়ে এগারোটার সময় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবদুর রশিদ।

মাদ্রাসা সুপার মাওলানা জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ফরিদুল আলম, ফরিদ আহাংসহ এলাকার গন্যমান্যরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বই বিতরণ, শুভ উদ্বোধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন