বিমান বিধ্বস্ত ঘটনায় নি/হত-

উক্যছাই মারমার পরিবারের পাশে বিএনপির স্বেচ্ছাসেবক দল

fec-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিমান বিধ্বস্তের ঘটনায় নি/হত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার উক্যছাই মারমার পরিবারের প্রতি সমবেদন ও শোক জানাতে তাদের বাড়িতে গেলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও কলে যুক্ত হয়ে উক্যছাই মারমার বাবার সাথে কথা বলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।

২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় নি/হত শিক্ষার্থী উক্যছাই মারমার পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোর্সেদ আলমের নেতৃত্বে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সাকু, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ ইসলাম খোকন,  সদস্য সচিব সিরাজুল ইসলাম, সিনিয়র  যুগ্ন আহবায়ক মহিউদ্দিনসহ কাপ্তাই, কাউখালী, রাজস্থলী  উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নিহ/ত উক্যছাই মারমার বাবাকে ভিডিও কলের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী শোকাহত পরিবারকে সমবেদনা ও শোক শান্তনা দেন।

এসময় নি/হতর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন