মহেশখালীতে অস্ত্রসহ যুবক আটক


কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ মো. নুরুল মোস্তফা (২৮) নামে এক যুবককে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রাম থেকে তাকে আটক করে। মো. নুরুল মোস্তফা ফকিরাঘোনা গ্রামের মোস্তাক আহমদের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি নুরুল মোস্তফাকে আটকের পর তার দেয়া তথ্যমতে পুলিশ বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের পলাতক আসামি মো. নুরুল হোসেনের বাড়িতেও অভিযান চালায়।
এ সময় বসত ঘরের খাটের তোষকের নিচ থেকে ১টি দেশিয় একনলা বন্দুক এবং ধৃত আসামি মো.নুরুল মোস্তফা (২৮) এর প্যান্টের ডান পকেট হতে ১টি ফায়ারকৃত শর্ট গানের খোসা ও ১টি কুড়াল জব্দ করে।
এ বিষয়ে মহেশখালী থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

















