মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন


“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাবনী চাকমা।
আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব ও অপরিকল্পিত গর্ভধারণ কেবল মেয়েদের অধিকার লঙ্ঘনই করে না, বরং এটি জেন্ডার বৈষম্য, শিক্ষার বিঘ্নতা, দারিদ্র্য এবং নির্ভরশীলতার চক্রকেও দীর্ঘায়িত করে। বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হারে নারীরা এখনো পুরুষদের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ পিছিয়ে রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. রুপন চক্রবর্তী, মেডিকেল অফিসার, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মো. ওবায়দুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডা. আমজাদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মো. জসিম উদ্দিন জয়নাল, সভাপতি, মাটিরাঙ্গা প্রেসক্লাব মো. আবুল হাসেম, প্রধান শিক্ষক, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, মাটিরাঙ্গা প্রেসক্লাব, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারী পরিবার কল্যাণ পরিদর্শকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

















