Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় সেঞ্চুরি

mahmudullahখেলা ডেস্ক:
রান মেশিনের মতোই চলছে মাহমুদউল্লাহর ব্যাট। বিশ্বকাপে রানের ফোয়ারা ছোটাচ্ছেন দুর্দান্ত ফর্মে থাকা এই বাংলাদেশি ব্যাটসম্যান। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার দ্বিতীয় সেঞ্চুরিটিও বাংলাদেশ  দেখলো তার ব্যাটেই। শুক্রবার সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। তার ব্যাটেই হ্যামিল্টনে স্বাগতিক কিউইদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দুই সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ। এর আগে বাংলাদেশের পক্ষে টানা দুই ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস।  তাও জিম্বাবুয়ের বিপক্ষে।  ১১১  বলে সেঞ্চুরি করেন তিনি। ম্যাকক্লেনাঘানের বল থার্ড ম্যানে ঠেলে দিয়ে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। বিশ্বকাপে সপ্তম ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ।

দুই ওপেনারের ব্যার্থতার পর অসাধারণ ব্যাট করে যাচ্ছেন মাহমুদুল্লাহ। সৌম্য সরকারকে নিয়ে গড়েছেন ৯০ রানের জুটি। ৬৩ বলে পৌঁছে যান ক্যারিয়ারে ১৩তম হাফ সেঞ্চুরির মাইলফলকে। ৫টি বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস।

এরপর ১১ বলে পৌঁছান টানা দ্বিতীয় সেঞ্চুরির মাইলফলকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন