রাজস্থলীতে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

fec-image

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে অবহিতকরণে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলায় এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রতিদ্বন্ধিতাকারী দলের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সেলিনা আক্তার সভার শুরুতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে এই প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিমালা উপস্থাপন করেন।

অবহিতকরণ সভায় কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাঈদ, রাজস্থলী থানার ওসি শেখ সাহেদ হোসেন, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. আজিম, নির্বাচন অফিসার অনিক বড়ুয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাকিবুজ্জামান রাজু, সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, খেলাফত মজলিসের সভাপতি মৌলনা রাসেদ, সাধারণ সম্পাদক আবু হুরায়রা, সাংগঠনিক সম্পাদক মৌলনা ফোরকান উপস্থিত ছিলেন।

রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী কর্তৃক প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন