রামুতে বন্য হাতির আক্রমনে কৃষক নিহত

 

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

রামু উপজেলার পাহাড়ী জনপদ গর্জনিয়া ইউনিয়নে বন্য হাতির আক্রমণে কৃষক জহুর আলম (৪৭) নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে থিমছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মফিজুর রহমানের ছেলে জানা গেছে।

গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের বাসিন্দা আব্দুল আলী জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিহত কৃষক ধানতে পাহারা দেয়াকালে একটি বন্য হাতি তার ওপর আক্রমন চালায়। এসময় প্রানপণ চেষ্টা করেও পালাতে পারেনি ওই কৃষক। হাতিটির দাঁত ও শুঁড়ের আঘাতে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। রামুৃ থানা ওসি সাইকুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন