শাহপরীরদ্বীপে ৩ লক্ষ টাকার মাছসহ বোট জব্দ

fec-image

টেকনাফের শাহপরীরদ্বীপে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে গত মঙ্গলবার (২২ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষকে ৬ লক্ষ ৬৩ হাজার টাকা জরিমানা করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছ ২০% ভ্যাটসহ মোট ২ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করে নিলামকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন