সীমান্তসহ পাহাড়ে শান্তি সুরক্ষায় কাজ করছে বিজিবি


বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের নবাগত অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি; বলেন, বিজিবি সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, সীমান্ত সড়ক নির্মাণের সুবিধা, জঙ্গি তৎপরতা প্রতিরোধ, সশস্ত্র সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজি ও অপহরণ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, এলাকার উন্নয়ন, সম্প্রদায়িক সুবিধা-অসুবিধা, অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি, স্থানীয় দুস্থ ও অসহায়দের বিজিবি প্রতিটি বিওপি ক্যাম্প গুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদানসহ অন্যান্য বিষয়ে বিজিবি সদস্য নিরলসভাবর কাজ করে যাচ্ছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ান সদরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ সভায় তিনি এসব কথা বলেন।
৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের সদর দপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি; এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, ইউপি মেম্বার অংসিংম্যা মারমা, স্বজল কর্মকার প্রমুখ।
গণসংযোগে শতাধিক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পাড়ার হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকজন স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।
সভায় পাহাড়ে পাহাড়ি-বাঙালিদের সম্প্রীতি বজায় রেখে এলাকার জনসাধারণের যেকোন ব্যক্তিগত ও পারিবারিক সকল সমস্যা সমাধানে বিজিবি সদস্যদের জানানোর আহবান জানান তৈমুর হাসান খাঁন।

















