শিক্ষক নুরুচ্ছফার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে- সাংসদ সাইমুম সরওয়ার

ramu pic mp komol 13.1

নিজস্ব প্রতিনিধি:

রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, রামুর ঈদগড় ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত শিক্ষক মোহাম্মদ নুরুচছাফার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সকল খুনিদের গ্রেফতারে আইনশৃংখলা বাহিনীকে আরো সজাগ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, অপরাধিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এলাকার সর্বস্তুরের লোকজনকেও সহযোগিতা করতে হবে।

বুধবার বিকাল ৫টায় ঈদগড়ে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুচছাফাকে হত্যার প্রতিবাদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কমল এসব কথা বলেন।

ঈদগড় মোহাম্মদ শরীফপাড়ায় এলাকায় নিহত শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছাফার বাড়ি প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা প্রমূখ। এছাড়া সভায় নিহত শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছফার বাবা আবদুল মাবুদ বক্তব্য রাখেন।

সভায় আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, বঙ্গবন্ধু সৈনিকলীগ রামু উপজেলা সভাপতি ইউনুছ খান, কক্সবাজার জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী আবু বকর, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক আজিজ, মিজানুল হক রাজা প্রমূখ উপস্থিত ছিলেন।

এরআগে বিকাল সাড়ে চারটায় সাংসদ কমল ঈদগড় পৌঁছে শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছফার কবর জেয়ারত করেন।

উল্লেখ্য গত ৫ জানুয়ারি দিবাগত রাতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুচ্ছফা। ওই ঘটনায় নিহত নুরুচ্ছাফার ছোট ভাই মোহাম্মদ নুরুন্নবী পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ২ জনকে আটক করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন