Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মালয়েশিয়া পাচারকালে মহেশখালীর সোনাদিয়া থেকে নারী ও শিশুসহ ৩১ জন উদ্ধার

মহেশখালী প্রতিনিধি:

অবৈধ পথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া থেকে নারী ও শিশুসহ ৩১ জনকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১৩ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মকছুরের মাজারের সামনের প্যারাবন থেকে তাদের উদ্ধার করে।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আলম চৌধুরী জানান, একটি সংঘবদ্ধচক্র সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য এসব লোক জড়ো করেছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মকছুরের মাজারের সামনের প্যারাবন থেকে ৩১ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৪ জন নারী ও ৬ শিশু রয়েছেন।

পাচারকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। ধারনা করা হচ্ছে তারা সকলেই রোহিঙ্গা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী, মানব পাচার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন