দুদকের মামলার সাক্ষীর উপর হামলায় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আটক


বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা একটি অভিযোগ দুদক তদন্তকালে সাক্ষীর ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার শহর থেকে তাকে আটক করা হয়।
এর আগে উক্ত ঘটনার জড়িত থাকার অভিযোগে বেলাল নামের আরো এক যুবককে আটক করে পুলিশ ।
ঘটনাপ্রবাহ: আটক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ
Facebook Comment

















