রাজস্থলীতে ৭ দিনেও উদ্ধার হয়নি দুই তরুনী

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি গ্রাম থেকে সাধনা তনচংগ্যা (১৬) ও ননাবী তনচংগ্যা নামক দুই তরুনী ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার পর্যন্ত দুই তরুনীর কোনো সন্ধান পায়নি পুলিশ।১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ভূবন মোহন তনচংগ্যা জানান, ‌নিখোঁজ দুই তরুনীর মধ্যে সাধনা তনচংগ্যা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি গ্রামের দরিদ্র রবীন তনচংগ্যার মেয়ে ও ননাবী তনচংগ্যা একই গ্রামের খিরামন তনচংগ্যার মেয়ে।দুই তরুনী নিখোঁজ হওয়ার পর থেকে তাদের পরিবার উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।ননাবীর মা জানান, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুযারী) সকালে সাধনা তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা দুই জনেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খুঁজেও তাদের কে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার চার দিন পর রাজস্থলী থানায় সাধারণ ডাইরী করা হয়।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, নিখোঁজ তরুনীর পিতা রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের পক্ষ থেকে ওই দুই তরুনীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। সব জায়গায় মোবাইল টিম দেওয়া আছে।
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন