দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

চকরিয়ায় ৬ দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

fec-image

চকরিয়া উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও কৃষি পণ্যেসহ বিভিন্ন দোকানে নিত্যপণ্যের দ্রব্যমূল্যে তালিকা না টাঙানো বা প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে চিরিংগা কাঁচা বাজারে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জোরালো প্রদক্ষেপ গ্রহণ করেন।

এরই আলোকে জেলা প্রশাসনের নির্দেশনা মতে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং স্বাভাবিক রাখতে কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মূল্য তালিকা না টাঙানো ও প্রদর্শন না করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৬টি দোকানে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, যেসব দোকানে এখনো পর্যন্ত পণ্যের মূল্য তালিকা টাঙানো হয়নি তাদেরকে নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়। এছাড়াও কোন দোকানদার দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের চড়াও দাম নেয়া হলে তাদের আইনের আওতায় আনা হবে। উপজেলা প্রশাসনের ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানের সময় কক্সবাজার কৃষি বিপণন বিভাগের কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালতের নাজির, থানা পুলিশ ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন