Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

শোক দিবসে খাগড়াছড়িতে তিন শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

pic 2 copy

শংকর চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার অপরাজনীতির কারণে বিএনপি থেকে সরে এসে আওয়ামীলীগের পতাকা তলে সমাবেত হচ্ছে খোদ বিএনপির নেতাকর্মীরাই। এতেই প্রমাণ হয় গোলাবারুদ, হামলা-মামলা,ভাঙচুর দিয়ে অগণতান্ত্রিক পন্থায় রাজনীতি হয় না। আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী, বোমাবাজীতে নয়।

শুক্রবার বিকেলে খাগড়াছড়িতে টাউন হল চত্ত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যের সম্মুখে “বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী” উপলক্ষে আলোচনা সভা ও যোগদান অণুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশে আওয়ামীলীগের রাজনীতি শুন্য করার চেষ্টা করা হলেও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে এখন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।

আলোচনা সভা চলাকালে খাগড়াছড়ি ইউপি চেয়ারম্যান আম্যে মারমা,পানছড়ির রত্না তঞ্চগ্যা, ও খাগড়াছড়ি সদর উপজেলা যুবদলের সভাপতি মো: এরশাদের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় যোগদানকারীরা বঙ্গবন্ধুর আর্দশ ও সরকারের চলমান উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আ’লীগে যোগদান করার কথা তাদের বক্তব্যে ব্যক্ত করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আজমের সঞ্চারনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল আলম, সহ-সভপতি রণ বিক্রম, এসএম সফি,কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আ’লীগের শিক্ষা ও যুব বিষয়ক সম্পাদক সম্পাদক দিদারুল আলম, পাজেপ সদস্য-মংসেপ্রু চৌধুরী অপু,নির্মলেন্দু চৌধুরী, শতরূপা চাকম, খোনেশ্বর ত্রিপুরা, এড.আশুতোষ চাকমা, নিগার সুলতানা জেলা যুবলীগের সভপতি যতন কুমার ত্রিপুরা প্রমুখ।

বিএনপি’র প্রতিবাদ

এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই যোগদানকে নাটক আখ্যা দিয়ে জানিয়েছে, যে আলোচনা সভায় সব মিলিয়ে দেড়-দুই শত লোক ছিল সেখানে খাগড়াছড়ি ইউপি চেয়ারম্যান আম্যে মারমা, রত্না তঞ্চগ্যা ও মো: এরশাদের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক লোক আওয়ামীলীগে যোগদান করেছে বলে নাটক মঞ্চত্ব করেছে। যেখানে দেড়-দুই শত লোক ছিল সেখানে ৫ শতাধিক লোকের যোগদান হাস্যকর। এতেই প্রতিয়মান যে, এটি সম্পূর্ণ সাজানো নাটক। যোগদানের নাটকে যাদের নাম বলা হচ্ছে তারা কখনও বিএনপির সাথে জড়িত ছিলনা। মিথ্যাচার ও বানোয়াট গল্পের নাটক করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার পায়ঁতারা করছে আ’লীগ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন