কাউখালীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন


দেশের উন্নয়নে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে রাঙামাটির কাউখালী উপজেলায় বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে পুরো দেশে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
এর আগে এমপি কাউখালী উপজেলার কোটি টাকার ১১টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

















