কাপ্তাইয়ে লোকালয়ে এসে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

fec-image

রাঙামাটির কাপ্তাই বিউবো প্রজেক্ট লোকালয় এলাকায় খাবার খেতে এসে কুকুরের কামড়ে হরিণ মৃত্যু ঘটনা ঘটেছে। রবিবার ভোরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পাশ্ববর্তী বন হতে একটি মায়া হরিণ লোকালয়ে গাছের লিচু খেতে এসে কুকুরের আক্রমণে ঘটনাস্থলে বনের হরিণটির মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, কুকুরের চেচামেচি শুনে ঘটনাস্থলে তারা ছুটে আসে। এসে দেখতে পায় যে, একটা হরিণকে কুকুর আক্রমণ করে পিছনের সাইডের গোশত ছিড়ে নিয়ে গেছে এবং মৃত হরিণটি মাটিতে পড়ে আছে।

স্থানীয় লোকজন কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বনবিভাগকে বিষয়টি অবগত করলে তারা এসে মৃত্যু হরিণ টিকে কর্ণফুলী রেঞ্জে নিয়ে আসে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন জানান, আমরা শুনেছি বনের হরিণটি ভোর বেলা বিউবো প্রজেক্ট এলাকায় লোকালয়ে খাবার খেতে এসে কুকুরের কামড়ে মাড়া যায়।

পরবর্তী কাপ্তাই ভেটেনারি সার্জন রবিউল হোসেন ধারা হরিণ টিকে পোস্ট মর্টান করা হয়। পোস্ট মর্টান শেষে এটিকে মাটিতে পুতে ফেলা হবে বলে জানান।

সহকারী বন সংরক্ষক আরও জানান, বন্যপ্রাণী রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন